মুন্সীগঞ্জের মোটর সাইকেল চালক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মটর চালিত রিক্সাভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিয়াদ খান (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের আজমল খানের ছেল।
আজ সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার নিমতলা -সিরাজদিখান সড়কের রশুনিয়া টানা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে বাড়ি থেকে নিমতলার দিকে যাচ্ছিলো।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ী থেকে নিমতলা যাওয়ার পথে রশুনিয়া টানা ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মটর চালিত রিক্সা ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক রিয়াদ খান ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।