মুন্সীগঞ্জে মাদকবিরোধী কর্মশালার।
মুন্সীগঞ্জ প্রতিনিধি : 
‘জীবনকে ভালোবাসুন-মাদক থেকে দূরে থাকুন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে মুন্সীগঞ্জ মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহায়তায় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
এসময় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায়ের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ঢাকা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল। কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন প্রধান কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (নিরোধ শিক্ষা, গবেষক ও প্রকাশক প্রধান কার্যালয়) মোহাম্মদ আবদুল হাই পিএএ।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে যোগদান ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক করা দরকার। কর্মশালায় মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের কথা বলা হয়।
পরে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার ও থানার ইনচার্জদের নিয়ে মাদকের চাহিদা হ্রাসের প্রতিষ্ঠান কর্মপরিকল্পনা খসড়া করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন ,
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা, স্থানীয় সরকার সরকার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সামছুল আলম,
মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম ভূঁইয়া।আলোচনা সভা শেষে জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোদে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার ও থানার ইনচার্জ দের মাদকের চাহিদা হ্রাসের প্রতিষ্ঠান কর্মপরিকল্পনা খসড়া করেন।#