মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্য গ্রেফতার।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মো.হিমেল(১৮),মেহেদী হাসান(১৮),মো.আদর(১৮), মো.জাবেদ(১৯), মো. মাহাদীসহ ৫জনকে আটক করা হয়।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ৩ টার দিকে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রইছ উদ্দিন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরও জানান গোপন তথ্যের ভিত্তিতে
শুক্রবার গভীর রাত থেকে শুরু করে ভোর ৬টা পর্যন্ত পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত চরবাউশিয়া ফরাজিকান্দি পাখির মোড় নামক এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তাদেরকে আটক করা হয়েছে।

এবিষয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩১। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে#