মুন্সীগঞ্জে আওয়ামীলীগের দুইগ্রুপের সংর্ঘষে বাড়িঘর ভাংচুর ও লুটপাট
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারী সর্মথকদের হামলায় সাবেক চেয়ারম্যান মহসিন হক কল্পনার সর্মথকদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোর রাত থেকে দফায় দফায় সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এসময়
হামলাকারীরা মুহুমুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৫ টি বতঘরে ভাংচুর ছাড়াও একটি দোকানে ব্যাপক লুটপাট করে। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতে হামলা কারীরা পালিয়ে যায়। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্থ্যরা জানান,ফজর নামাজ শেষ করে সবাই ঘরে ডুকতেই বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সন্ত্রাসী বাহীনির হোতা মোক্তার মন্ডল,ফরহাদ খান ও আইনউদ্দিনের নেতৃত্বে মুহু মুহু ককটেল বিস্ঢোরণ ঘটিয়ে এই হামলা চালায়। এসময় হামলা কারিরা ৫ টি বসত ঘরে ভাংচুর ও একটি দোকানে ব্যাপক লুটপাট করে। বর্তমানে গ্রামের নারীরা চরম আতঙ্কে রয়েছে। বিগত ইউপি নির্বাচনের পর থেকেই তাদের হামলা ভাংচুর ও লুটপাট অব্যাহত রয়েছে বলেও দাবী গ্রামবাসির।
নির্বাচনের পর থেকে কর্মিসর্মথকদের বাড়িঘরে থাকতে দিচ্ছেনা দাবী করে সাবেক চেয়ারম্যান মহসিন হক কল্পনা বলেন,বর্তামান চেয়ারম্যানের সন্ত্রাসী বাহীনিরা যেভাবে গ্রামে ত্রাস সৃষ্টি করছে এতে করে কোনো পুরুষ গ্রামে থাকতে পারছেনা। বর্তমানে পুরুষ শূণ্য গ্রাম গুলোর নারীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

এসব অভিযোগের সত্যতা জানতে হামলায় অভিযুক্ত বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।
হামলা ও সংর্ঘষের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকার পরিস্তিতি শান্ত রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।