মুন্সীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় কউন্সিলর পুত্রকে ডেকে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় জলক (২২) নামের এক কলেজ ছাত্রকে ডেকে নিয়ে হত্যা অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে সদর উপজেলার মিরকাদিমের লঞ্চ ঘাট এলাকায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত জলক মিরকাদিম পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন মিয়ার ছেলে।

জানাগেছে,মিরকাদিম লঞ্চ ঘাট থেকে অবৈধ ভাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা তুলছিলো মিরকাদিম পৌরসভার নৈদিঘির পাথর এলাকার শরিয়তউল্লাহ মুন্সীর ছেলে চিহিৃত সন্ত্রাসী জিল্লুর ছোট ভাই মাসুদ ও ভাতিজা মবিন। সেই চাঁদাবাজির প্রতিবাদ করে চাঁদা তুলতে বাঁধা দেয় পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন। সেই শত্রুতার জেরধরে তার ছেলে কলেজ ছাত্র জলককে বাড়ি থেকে ডেকে নিয়ে লঞ্চ ঘাট এলাকায় এলোপাথারি ভাবে ছুড়িকাঘাত করে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসী মাসুদ ও মবিন। পরে স্থানীয়রা জলককে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

জলকের বোন জানায়, মেয়রের ছেলে মানিকের উপস্থিতিতে ও ইশারায়ই এই হত্যাকান্ড ঘটিয়েছে সন্ত্রাসীরা। হত্যাকান্ডের সময় মেয়র পুত্র মানিক উপস্থিত ছিল। এই হত্যাকান্ড ঘটায় জিল্লু, মাসুদ ও ভাতিজা  মবিন।

সদর থানার (ওসি) তদন্ত রাজীব খান বলেন, মিরকাদিম লঞ্চ ঘাটের ইজারকে কেন্দ্র করে এই হত্যা কান্ড সংঘটিত হয়েছে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনা সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। অতি দ্রুত অপরাধিদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।