মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজার ও ঈদুল ফিতর উপলক্ষে পলাশ কর্পোরেশন ও তার পরিবারের পক্ষ থেকে ১০টি অটোরিক্সা, ১টি সেলো মেশিন, নগদ অর্থ, মাদ্রাসা ছাত্রদের পোষাকসহ প্রায় ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার সকালে জেলার টংগিবাড়ি উপজেলার দক্ষিন বেতকা বালুর মাঠে এসব বিতরন করা হয়।
চেয়ারম্যান পলাশ কর্পোরেশন সূরাইয়া বেগমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুন্সীগঞ্জ-২ ও সাবেক হুইপ জাতীয় সংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি,
ব্যস্থাপনা পরিচালক, পলাশ কর্পোরেশন ও সভাপতি বেতকা ইউনিয়ন আওয়ামী যুবলীগ মোঃ আশরাফ হোসেন বাদল এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টংগিবাড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জগলুল হালদার ভুতু,
টংগিবাড়ি আওয়ামী লীগ সভাপতি মোঃ হাফিজুল আসাদ বারেক, টংগিবাড়ি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কবির হালদার, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছা সেবক লীগ সহ-সভাপতি শেখ মো. মনিরুজ্জামান রিপন, আওয়ামী লীগ,
কামারখাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. লুতফর রহমান খুকু, বেতকা সাবেক চেয়ারম্যান মো. মুক্তার হোসেন, বেতকা সাবেক চেয়ারম্যান আলম সিকদার বাচ্চু, ছাত্রলীগ, যুগলীগসহ আরো অনেকেই।