শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের জামিন মঞ্জুর।
মুন্সীগঞ্জ প্রতিনিধি : 
মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হৃদয় মন্ডলের জামিন মঞ্জুর করেছে জেলা দায়রা ও জজ আদালত। আজ রোববার দুপুর দেড়টার দিকে জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত দায়রা ও জজ মোতাহারাত আখতার ভূইয়া এ জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৩ মার্চ ও ২৮ মার্চ আদালতে হৃদয় মন্ডলের জামিন চাওয়া হয়। সে সময় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এদিকে আসামি পক্ষের নিযুক্ত আইনজীবী শাহীন মোহাম্মদ আমান উল্লাহ এ মামলার শুনানি করেন। তিনি বলেন, ২৩  ও  ২৮ তারিখ হৃদয়ের মন্ডলের জামিন চাওয়া হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেন। পরে আমরা সি আর মিস করি। এর পেক্ষিতে মহামান্য আদালত আসামি হৃদয় চন্দ্র মন্ডলের মামলার সব কিছু যাচাই বাচাই করে ৫ হাজার টাকা বেল্ড মানি করে তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য গত ২০ মার্চ শ্রেণিকক্ষে পাঠদানের সময় ধর্ম অবমাননা করার অভিযোগে গণিত শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে আবেদন করেন। পরে ২২ মার্চ বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয় ইলেকট্রিশিয়ান মো. আসাদ বাদি হয়ে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে মামলা করেন। পরে ওই মামলায় তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।#