মুন্সীগঞ্জে বিভাগীয় কমিশনার এর পরিদর্শন

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিববর্ষ উপলক্ষে একক গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভূমিহীনদের জন্য ৩০ টি ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন কালে তিনি সুবিধাভোগীদর সাথ কথা বলেন। সুবিধাভোগী নিজেরাই কাজের সহযোগিতা এবং তদারকি করছেন। তারা এ ঘর পেয়ে খুব খুশি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ শনিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামে পরিদর্শন কালে সাথে ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) স্নেহাশীষ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর, সহকারি কমিশনার (ভূমি) তাসনিমা আক্তার, সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমুখ। #