মুন্সীগঞ্জের মিরকাদিমে ইফতার সামগ্রী খেজুর বিতরণ

রুবেল মাদবর, মুন্সীগঞ্জ:
পুলিশির সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের উদ্যোগে সৌদি আরবের বাদশা সালমান এর সহায়তায় বেঁদে সম্প্রদায়ের মাঝে খেজুর ও খাদ্য বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমটি স্বপ্নপূরণ ফাউন্ডেশনে মাধ্যমে পরিচালনা করা হয়। শনিবার বিকেলে সাড়ে ৪টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের বেঁদে পল্লীতে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রায় শতাধিক বেঁদে পরিবারের মাঝে খেজুর বিতরণ করা হয।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ ইমন হোসেন, সাধারন সম্পাদক সাদিয়া আফরিন ইমু, উপদেষ্টা জুবায়দা চৌধুরী নাজনীন  সহ-সভাপতি শুভ, সহ-সাধারন সম্পাদক মোঃ আসিফ হোসেন,

সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক রেহান ইসলাম নাহিদ, সমাজ সেবা সম্পাদক পিয়াংকা, অর্থ সম্পাদক রাহাত ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আমেনা, মন্নাব, শাকিব, মিরা আক্তার, আদিবা, লিমা প্রমুখ।
অপরদিকে, ৫টায় রামগোপালপুরে জুবায়দা চৌধুরী নাজনীনের নেতৃত্বে প্রায় ২ শতাধিক পরিবারের  মাঝে খেজুর বিতরণ করা হয়। অপরদিকে, সন্ধ্যার দিকে রিকাবী বাজার গালস উচ্চ বিদ্যালয়ে মানবতার পাঠাগার সংগঠনের পরিচালনায় প্রায় ১শতাধিক মানুষের মাঝে এ খেজুর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক মোঃ সাইফুল ইসলাম, পারুল বেগম, আবু সাঈদ, মিরা আক্তার, হাসিনা আক্তার, তানবীর, আদিবা, জুবায়দা চৌধুরী  নাজনীন, জুলহাস কালু, জুবায়ের।