মুন্সীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মুন্সীগঞ্জের সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, এমপি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ নৌপুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার), মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, পুলিশ সুপার আব্দুল মোমেন, প্রমুখ।
পরে লৌহজং ভূমি অফিস ঘাটে থেকে পদ্মা নদীতে এক বর্ণাঢ্য নৌ রেলি অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, থাকার দোহার, মাদারীপুরে শিবচর ও শরিয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদেরগঞ্জ এর জেলেরা।

৩১.৩.২২