মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজন নিহত।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে ট্রলিতে আলু পরিবহন কে কেন্দ্র করে পতিপক্ষের হামলায় জুয়েল ফকির (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে সদর উপজেলার চরমশুরার ফকির কান্দি গ্রামে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। এসময় ৫ টি বসতঘরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাংচুর চালানো হয়।
জানাগেছে, আলু পরিবহেনের ট্রলিকে কেন্দ্র করে ইউপি সদস্য মন্টু দেওয়ানের ভাই ঝন্টু দেওয়ানের সাথে একই ওয়ার্ডে আওয়ামীলীগে সভাপতি হারুন ফকিরের মধ্যে কয়েকদিন যাবত বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে ঝন্টু দেওয়ান গ্রুপ হামলা চালিয়ে জুয়েল ফকিরকে হত্যা করে বলে অভিযোগ করে স্বজণরা।
নিহতের স্বজনরা জানান,ট্রলিতে আলু উঠানো নামানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইউপি সদস্য মন্টু দেওয়ানের ভাই ঝন্টু দেওয়ান,দেলোয়ার,নান্নু হাজী ও মাসুদ গংরা ভোর রাতে গ্রামে অর্তকিত হামলা চালিয়ে মুহুমুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গ্রাম পুরুষ শূণ্য করে ফেলে। পরে নিহত জুয়েল ফকির হামলার ভয়ে মসজিদে আশ্রয় নিতে যাওয়ার সময় তাকে ধরে নিয়ে চকের মাঝে গুলিকরে ও চোখ উপরে ফেলে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে এসময় গ্রামের নারীরা একত্রিত হয়ে জুয়েলের লাশ ছিনিয়ে এনে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরেণ করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, পূর্বশত্রুতাকে কেন্দ্র করে প্রতিপক্ষে হামলায় এই হত্যা কান্ডরে ঘটনা ঘটেছে। তবে নিহত জুয়েল ফকিরের পায়ে গুলির চিহৃ দেখা গেছে। গুলিতে নিহত হয়েছে কিনা তা ময়না তদন্তে পরে জানান যাবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।