মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পালিত হয়েছে।
আজ ১৭ মার্চ ( বৃহস্পতিবার) সকালে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পনের মাধ্যমে দিবসটি পালন শুরু হয়। পরে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোঃ জগলুল হালদার ভুতু টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ, সাধারন সম্পাদক কবির হাওলাদার টঙ্গীবাড়ি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা,
সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধি, সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারী সহ সাংবাদিক বৃন্ধ। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমানা তানজিন অন্তরা উপজেলা নির্বাহী অফিসার।