শেখ আছলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার”এই প্রতিপাদ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
বৃহস্পতিবার(১৭ মার্চ)বেলা ১২টার সময় ষোলঘর ইউনিয়ন পরিষদের হলরুমে,ষোলঘর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সৌজন্যে আনন্দ উৎসব মূখর পরিবেশে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান-এর ১০২তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ উপদেষ্টা মোঃআজিজুল ইসলাম-এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, ষোলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আঃলীগের সভাপতি কাজী মাহবুব আলম রুনু,জেলা যুবলীগের সহ-সভাপতি বাবু স্বপন রয়,সেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাদ সিকদার, প্রবীণ আঃলীগ নেতা মোঃশাহআলম খান সহ ষোলঘর ইউপি সদস্য বৃন্দ।