মুন্সীগঞ্জের শিমুলিয়ায় বিআইডব্লিউটিএ ড্রেজার বেইজ উদ্বোধন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় বিআইডব্লিউটিএ ড্রেজার বেইজ ও বঙ্গবন্ধুর আত্মজীবনীর বাংলাদেশে প্রথম ভাস্কর্য  এবং একটি ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উদ্বোধন  ঘোষণা করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুপ্তা ইয়াসমিন এমিলি।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদ চেয়ারম্যান  ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদারসহ বিআইডব্লিউটিএর উর্ধতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, আওয়ামিলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী তার বক্তব্যে বলেন, নদীমাতৃক বাংলাদেশ, নদীর প্রবাহ ধরে রাখার জন্য মাননীয়  প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। ১০ হাজার কি.মি. নৌপথ, নদী-নালা, খাল-বিল খনন করে প্রবাহ ঠিক রাখতে ড্রেজার সংরক্ষণ করা।

একটা জিনিস আমি সব সময় বলি মাননীয় প্রধানমন্ত্রী সব সময় নদী নিয়ে ভাবেন, এ সরকার নদী নিয়ে কাজ করে যাচ্ছে এর আগে কোন সরকার নদী নিয়ে কাজ করে নাই।

প্রায় ৩ শতর মত ড্রেজার রয়েছে। নদীর প্রবাহ ঠিক রাখতে এসরকার হাজার হাজার কোটি টাকার কাজ করে যাচ্ছে।

  1. ১৩-০৩-২০২২