মিরকাদিমে রিকাবী বাজারের ইছামতী খাল পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
রুবেল মাদবর, মুন্সীগঞ্জ:
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল রিকাবী বাজার ইছামতি খালের উচ্ছেদ করা দেখতে সরেজমিনে পরিদর্শনে আসেন।
মিরকাদিম পৌরসভার প্রথমে পশ্চিম পাড়া পরে পূর্বপাড়া প্রান্ত থেকে ইছামতী খালের উচ্ছেদ অভিযান ও ওয়াক ওয়ের কাজের অগ্রগতি দেখা শুরু করেন এবং রিকাবীবাজারের বর্ণালী স্যাটালাইটে পর্যন্ত আসেন।
পরে ইছামতী খালের পঞ্চসার ইউনিয়ন অংশের কাঠপট্টি প্রান্তের কাজের অগ্রগতি কতটা সেটা ও সরজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী ভূমি অফিসার মারুফ।