লৌহজং উপজেলা আইন শৃঙ্খলা মাসিক কমিটির সভা অনুষ্ঠিত

 

মো.সোহেল রানা, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা আজ ২৮ ফেব্রুয়ারি ২০২২খ্রিঃ সকাল ১১ ঘটিকায় লৌহজং উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা মাসিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা আব্দুল আওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -২ (লৌহজং -টংঙিবাড়ী) আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, তিনি বলেন,

আমরা লৌহজংবাসী নদী ভাঙ্ঘান এলাকার মানুষ, আমাদের আইন শৃঙ্খলা যতেষ্ট ভালো আছে। মানুষের অধিকার ও নৈতিকতা জন‍্য আইন শৃঙ্খলার বিষয়ে সবার জন‍্য সমান অধিকার।আমার নেতা-কর্মী জন‍্য আমি শরীরের কিডনী আমি দিয়ে দিবে।

কিন্তু আইন শৃংখলা ব‍্যাপারে আমার ভূমিকা সবার জন‍্য সমান। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনারা দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা চেয়ারম্যান মো.ওসমান গণি তালুকদার, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল রশিদ শিকদার, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজর অধ‍্যক্ষ মো.মোজ্জামেল হক,লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন তপন,

মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম,কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.মনির হোসেন মাষ্টার, লৌহজং থানা তদন্ত কর্মকর্তা সহিদুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন লৌহজং ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও লৌহজং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ অনেকেই উপস্থিত ছিলেন।