নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ড Park n Smark রেস্টুরেন্টে জাঁকজমকভাবেই “পাইকারি থ্রি পিস বাজার (PTB Family)” দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করলেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গ্রুপের সেলারদের একত্রিত করা এবং সবার সাথে একটি সুন্দর সময় কাটানো।।
হঠাৎ করে যখন করোনা মহামারীতে আতঙ্ক ঠিক তখনই গ্রুপ ক্রিয়েটর এডমিন PParvez Khan মুঠোফোন কে জীবিকা অর্জনের মূল হাতিয়ার হিসেবে বেছে নেয়। আর এই চিন্তা ধারা থেকে তিনি একটি ফেসবুক পাবলিক গ্রুপ ক্রিয়েট করেন যার নাম দেওয়া হয় “পাইকারি থ্রি পিস বাজার( PTB Family)
বর্তমান মেম্বার আছে ৩২৪কে প্রায়। গ্রুপ এর দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান টি সাজিয়েছিল বিভিন্নভাবে গ্রুপের কন্ট্রিবিউটর ,লাখপতি, স্পনসর এবং গোল্ডেন মেম্বারদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।
বেস্ট কন্ট্রিবিউটর হিসেবে পুরস্কার পান মোঃ হাফিজুর নায়েম হালিম,
গ্রুপ থেকে প্রতিনিয়ত লাখ-লাখ টাকা সেল করে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছে যে সকল সেলাররা তাদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
তাদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন জান্নাত রেজা, মোঃ পায়েল বেপারী, মিতু হোসাইন, জুলি আবেদিনন, শারমিন আক্তার,
এর মধ্যে উল্লেখযোগ্য ২৮দিনে ৩ লাখ টাকা সেল করেছেন জান্নাত রেজা, গ্রুপের শুরু থেকে যারা এখন অব্দি গ্রুপের প্রতিটি কাজেই সমানভাবে সুখে-দুখে অংশ নিয়েছেন তাঁদেরকে গোল্ডেন মেম্বার হিসেবে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিতু হোসাইন, মোঃ পারভেজ বেপারী,
অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করার জন্য গ্রুপের সেলাররা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে স্পন্সর করে থাকেন।
মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দৈনিক সুপ্রভাত মুন্সিগঞ্জ, দীপ্ত টিভি, চ্যানেল ২১ নিউজ,স্বপ্নপূরণ ফাউন্ডেশন, গণমানুষের দৈনিক গণমুক্তি, এক মুঠো হাসি যুব ফাউন্ডেশন
এই গ্রুপের উপদেষ্টা মডারেটর নাসরিন আক্তার এডমিন জানান,
এই গ্রুপে নারী-পুরুষ সমান ভাবে কাজ করে স্বাবলম্বী হচ্ছে। উল্লেখযোগ্য এই গ্রুপে নারীরা পুরুষদের তুলনায় সেল করে বেশি এগিয়ে আছে । নারীরা সংসার বাচ্চা চাকরি সবকিছু সামলিয়ে নিজেদের উদ্যোগে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করছে।
গ্রুপের এডমিন পারভেজ খান, গ্রুপ নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে । তিনি জানান বাংলাদেশের প্রতিটা মেয়ে যেন স্বাবলম্বী হতে পারে আমার এই গ্রুপ থেকে আমি সব সময় যেভাবে সম্ভব সাহায্য করে যাব।
আমার এই গ্রুপের প্লাটফর্ম বাংলাদেশ এবং বাংলাদেশের ব্যান্ডের সকলের জন্য উন্মুক্ত।