মোঃ সাজু হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মিথ্যা হটিয়ে সত্য প্রতিষ্ঠিত হোক এই প্রত্যয়ে আমরা নারায়ণগঞ্জবাসী” এই শ্লোগান নিয়ে আজমেরী ওসমানের নামে মিথ্যা অপবাদ, অপ-প্রচার বন্ধ করার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ ফেব্রয়ারী) বিকালে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ণ (রেজি নং-২৫৫৮) এর আয়োজনে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ণের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ খোরশেদ আলম।
এ সময় বক্তারা বলেন, জননেতা আলহাজ্ব আজমেরী ওসমান নারায়ণগঞ্জ -৫ আসনের প্রায়ত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য পুত্র। পিতার আদর্শে আদর্শিত হয়ে আজমেরী ওসমান গরীব দু:খি অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
মহামারি করোনাকালে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তাও করেছেন তিনি। এই নারায়ণগঞ্জের মাটিতে তার বিরুদ্ধে কোন প্রকার অপপ্রচার ও সড়যন্ত্র বরদাস করা হবেনা।
আজমেরী ওসমানের বিরুদ্ধে সকল সড়যন্ত্রের দাত বাঙ্গা জবাব নারায়ণগঞ্জ বাসীকে সঙ্গে নিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ণের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক এসটি আলমগীর, জেলা যুব সমাজের সভাপতি রিপন ভাওয়াল, মহানগর যুব সংহতির যুগ্ন আহ্বায়ক লিয়ন, সিরাজুল ইসলাম বাপ্পী, নাসির, নারায়ণগঞ্জ জেলা দোকান প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়সের সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক পিন্টু, বন্দর উপজেলা যুব সংহতির সভাপতি আশরাফুল ইসলাম রোমান সহ প্রমূখ।