অবৈধভাবে মাটি কাটার দায়ে ১লক্ষ টাকা জরিমানা।

মো. মাসুম, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ১লক্ষ টাকা জরিমানা ও জমি পূর্বাবস্থায় আনয়নের জন্য মুচলেকা নেয়া হয়েছে।

গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নে খালের পারে অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে শফি মিঝি(৫০) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মতে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জমি দুই দিনের মধ্যে পূর্বাবস্থায় আনয়নের জন্য মুচলেকা নেয়া হয়।

এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশ।