মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত শিশু মিরাজের চিকিৎসার জন্য সাহায্য প্রয়োজন।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার নগরকসবা মহল্লার শিশু মিরাজ ছাদ থেকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে ব্রেনে আঘাত পেয়েছে। মিরাজ ৫/৬ বছরের শিশু। মিরাজের মা কিছুদিন পূর্বে কিডনি জনিত রোগে মারা গেছেন।

শিশু মিরাজ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। নগরকসবা মহল্লার মিরাজে পার্শ্ববর্তী বাড়ির ঝর্ণা বেগম জানান শিশু মিরাজ গতকাল বিকালে আনুমানিক ৪.৩০ মিনিটের দিকে ঘুড়ির পেছনে ছুঠতে গিয়ে পার্শ্ববর্তী বাড়ির ছাদে উঠে পরে ও একপর্যায়ে ছাদ থেকে পড়ে যায় এবং মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

শিশু মিরাজের বাবার নাম ইকবাল মন্ডল। মিরাজের বাবা ইকবাল একজন দরিদ্র রিক্সাচলক।শিশু মিরাজের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন।

শিশু মিরাজ ছাদ থেকে পড়ে যাওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হলেও এখনো মিরাজের জ্ঞান ফেরেনি। ঝর্ণা বেগম শিশু মিরাজের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্যের আবেদন জানান।

ঝর্ণা বেগম একটি বিকাশ নাম্বার দেন সাহায্য পাঠাবার জন্য। সাহায্য পাঠাবার জন্য ঝর্ণা বেগমের দেওয়া বিকাশ নম্বর হল ০১৬৪৪৯০১১৫৭।