সিরাজদিখানে রংমালা পাগলনির ১৬তম বাৎসরিক উরস।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রংমালা পাগলনির ১৬তম বাৎসরিক উরস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ জানুয়ারি দিনব্যাপী কোরআন তেলওয়াত বাদ এশা মিলাদ-মাহফিল এর মধ্য দিয়ে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন এর সভাপতিত্বে লতব্দী ইউনিয়ন পরিষদের কংশপুরা ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মো: মোশারফ হোসেন সেন্টুর সার্বিক সহযোগিতায় এই উরস অনুষ্ঠিত হয়।
রাত ৯টায় বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী লতিফ সরকার মানিকগঞ্জের ছোট আবুল রাতব্যাপী পালা গান পরিবেশন করেন।এসময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম জহির,আলমগীর হোসেন বাউল,নতুন মেম্বার আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।