দিনমজুর অসহায় চিকিৎসায় সাহায্যের আবেদন।

কক্সবাজার প্রতি‌নি‌ধিঃ

কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা নন্দাখালী মুড়াপাড়ার দিনমজুর শাহাব উদ্দিনের ছেলে দুই বছর ছয় মাস বয়সী ফুটফুটে শিশু মোঃ শাহিনকে দেখে বুজার উপায় নেই তার হার্টে তিনটি ছিদ্র রয়েছে,

এনিয়ে হাসপাতালে কাতরাচ্ছে অনেকদিন যাবত। কচি শরীরে এমন বড় রোগের চিকিৎসার ব্যায় শিশুটির অসহায় দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তাই দিনমুজুর বাবা শাহাব উদ্দিনের পক্ষে আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

সুতরাং একই এলাকার প্রতিবেশী মোঃ জায়েদ উদ্দিন রফিকসহ জোয়ারিয়ানালার চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স বলেন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা করা হবে,এবং মেম্বার আব্দুল জলিল জানান,আমরা নিজেরাই সহযোগিতা করব এবং আপনারাও এগিয়ে আসুন।

তবে গ্রামের দরিদ্র অভাব-অনটনে দিন কাটে তাদের। এমন অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক থেকে দেড় মাস চিকিৎসা দেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন,তবে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসা অবস্থায়,গত ৮ মাস থেকে শিশুটির হার্টে চিকিৎসা করাতে গিয়ে বাড়ির জমি বিক্রি করতে হয়েছে বর্তমানের শাহাব উদ্দিনের কিছুই নেই সর্বশেষ মানুষের সহযোগিতা একমাত্র ভরসা। আপনাদের সহযোগিতায় বাঁচিয়ে দিতে পারে একটু শিশুর জীবন।

এছাড়া আত্মীয়-স্বজনের কাজ থেকে ধার দেনা করে সর্বহারা হয়েছি।এখন হয়তো টাকার অভাবে আর চিকিৎসা করা সম্ভব হবে না। এমন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে অপারেশন করার জন্য ঢাকা রেফার করেন।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে সহকারী অধ্যাপক ডা.ফরহানা আক্তার জানান,শিশু মোঃ শাহিনের সুস্থ করতে অপারেশন জরুরি।এতে প্রায় দুই থেকে তিন লাখ টাকার প্রয়োজন।

এমতাবস্থায়,দিনমজুর শাহাব উদ্দিনের আকুল আবেদন করেন সন্তানের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতার আবেদন জানিয়েছেন মোহাম্মদ শাহিনের অসহায় বাবা-মা।
সাহায্য পাঠানোর ঠিকানা
মোহাম্মদ শাহাব উদ্দিনের মোবাইল নাম্বার, (০১৮৫৬২৬৫৯১১)
মোবাইল, ০১৮৬০৪৮৩৬৮০ (বিকাশ)।