মুন্সীগঞ্জে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধের দাবীতে মানববন্ধন

মোঃ না‌হিদ ইসলাম, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধের দাবীতে পদ্মার পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহস্রাধিক গ্রামবাসি ।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের পদ্মার পাড়ে আলোর দিশারী সমাজ কল্যান যুব সংঘের আয়োজনে লৌহজং,টঙ্গিবাড়ী ও জাজিরার কিছু অংশের কয়েকটি গ্রামের সহস্রাধিক বাসিন্দারা এই কর্মসূর্চি পালন করেন।

মানববন্ধনন কারীরা বলেন,দেশ স্বাধীনের ৫০ বছর পার হলেও পদ্মার ভাঙ্গন রোধে কোনো সরকার কার্যকর ব্যবস্থা গ্রহন করেনি।

যেই সরকারই আসে বাঁধের প্রতিশ্রুতি দেয় কিন্তু বাঁধ আর নির্মান হয়না। ফলে বর্ষা মৌসুমে পদ্মার পড়ের লৌহজং,টঙ্গিবাড়ী উপজেলা ও পশ্ববর্তি জাজিরা বেসি কিছু এলাকায় ভাঙ্গনে ঘরবাড়ি ও কৃষি জমি হারাচ্ছে হাজার হাজারর বাসিন্দরা।

অতিদ্রুত পদ্মা নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা স্থায়ী বাঁধ নির্মান করা না গেলে আগামী বর্ষায় নদী গর্বে হারিয়ে যাবে পুরো হাসাইল-বানারী ইউনিয়ন। তাই দ্রুত স্থায়ী বাঁধ নির্মানের দাবী তাদের।