বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর জন্মদিন পালন।

সৌরভ আহাম্মেদ জনিঃ ১০ই জানুয়ারি- ২০২২, চেতনায় একাত্তর কার্যালয়ে চেতনায় একাত্তর সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর জন্মদিন পালন করা হয়। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা শ্রমিক লীগ সদস্য সচিব শেখ আরফান হোসেন, সদর উপজেলা শ্রমিক লীগ সভাপতি সুমন বেপারী,

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক তানজিলা খানম বীথি, মানব কল্ল্যান পরিষদ সভাপতি কামরুল ইসলাম জাহাঙ্গীর, শেখ তোফাজ্জল হোসেন, মোঃ আলম, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সৌরভ আহাম্মেদ জনি, জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, পৌর ছাত্রলীগ নেতা শাওন আহাম্মেদ জুম্মান প্রমুখ জন্মদিনের ফুলের শুভেচ্ছা জানান এবং কেক কাটার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়।