সিরাজদিখানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও কেককাটা অনুষ্ঠিত ।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আনন্দ র‍্যালি ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ জানুয়ারি বেলা ১১ টার দিকে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের আয়োজনে সন্তোষপাড়া থেকে উপজেলা মোড় পর্যন্ত আনন্দ র‍্যালী করা হয়। র‍্যালি শেষে বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা মোড় এলাকায় আলোচনা ও কেককেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি এইচ এম আরিয়ান আব্দুল্লাহ অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার খানের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। এ সময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন,
জৈনসার ইউপি চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম দুদু, যুবলীগ কেদ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ, উপজেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম লিটু, জেলা সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন মৃধা, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মনির হোসন মিলনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃদ উপস্থিত ছিলেন।