৪র্থ দফায় মুন্সিগঞ্জের  ২৩ ইউপি নির্বাচনের ভোট  উৎসব শুরু
মোঃ জাফর মিয়া, মুন্সিগঞ্জঃ
শান্তিপূর্ণ্য ভাবে মুন্সিগঞ্জের লৌহজং ও সিরাজদিখাঁন উপজেলায় ৪র্থ দাফের ২৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ভোট গ্রহন শুরু হয়েছে।  রবিবার সকাল ৮ টা থেকে লৌহজং উপজেলার ৯ টি ও সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয় যা বিরতিহীন ভাতে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
তবে দুই উপজেলার ২৩ টি ইউনিয়নের সবকয়টি তে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ব্যালট পেপার এর মাধ্যমে।
এ নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৫ জন প্রার্থী, পাশাপাশি সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৯৪৮ জন বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করবে ভোটের মাঠে।
এতে ২২৫ টি ভোট কেন্দ্রে ৩লাখ ৮৫ হাজার ৭৭৭ জন নারী ও পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোট কেন্দ্রে গুলোতে ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ৬ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব, পুলিশের ৩২টি মোবাইল টিম সহ ৮টি স্টাইকিং ফোর্স ও একটি রিজার্ভ টিম নজরদারির মাধ্যমে স্বয়ংক্রিয় থাকবে।
এছাড়াও নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৩শ পুলিশ সদস্য সহ এবার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের মোট প্রায় ৫ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবে জানিয়েছে জেলা প্রশাসন।