সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুটবল মার্কা প্রতীকের নির্বাচনি প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন ন্যায় বিচারক,বলিষ্ঠ কন্ঠস্বর ও গরিবের বন্ধু, জনদরদী এবং সাংস্কৃতিক মনা শেখ আনোয়ার হোসেন।
সোমবার ৭ ডিসেম্বর উপজেলার নির্বাচন কমিশন থেকে ফুটবল মার্কা পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় মুখরিত ঐ এলাকার জনগন।
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর বেলা ২টায় উপজেলার বালুচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চসিমউদ্দিন চর গ্রাম হতে এক বিশাল মিছিল নিয়ে মোল্লাকান্দী বালুচর হয়ে কয়রাখোলা হয়ে আবার চসিমউদ্দিন চর এসে শেষ হয়।
এসময় ৪নং ওয়ার্ডে ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে ভোট চান দোয়া চান।মিছিলে সমর্থকেরা ফুটবল মার্কা শ্লোগানে এলাকা মাতিয়ে তোলেন।
এসময় শেখ আনোয়ার হোসেন বলেনআমি একজন প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আর্শিবাদ প্রার্থণা করছি।আশা রাখি জনসাধারণ আমাকে তাদের খেদমত করার সুযোগ দিবেন।
আমি নির্বাচিত হলে সরকারের দেওয়া সকল উন্নয়ন মূলক কাজ শতভাগ সচ্চতার সাথে করার পাশাপাশি ৪নং ওয়ার্ডে মাদক,সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন ,যৌতুক,বাল্যবিয়ে রোধ করাসহ বিবাহ নিবন্ধন,জনসাস্থ্য,প্রাথমিক সাস্থ্যসহ উন্নয়নে কাজ করবো।