সিরাজদিখানে চেয়ারম্যান প্রার্থী মীর মশাররফ হোসেন মোসনের গণসংযোগ।
স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী মীর মোশাররফ হোসেন মোসন স্থানীয় ভাবে গণসংযোগ করেছেন৷ গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়নের তেঘরিয়া গ্রাম থেকে নির্বাচনী মিছিল বের করে তেঘরিয়া, মুটখোলা,ভাড়ালিয়া, মির্জাকান্দা হয়ে নয়ানগর গ্রামে গিয়ে শেষ হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৪ শতাধিক নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে সমর্থক ও কর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী মীর মোশাররফ হোসেন মোসন।।