সিরাজদিখানে সরকারী কলেজের মূল ফটকে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার ব্যানার।
সিরাজ‌দিখান মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার  ইছাপুরা ইউনিয়নে অবস্থিত বিক্রমপুর সরকারী কে.বি কলেজের মূল ফটকে কলেজের নাম ঢেকে নির্বাচনী প্রচারণার ব্যানার টাঙানোর অভিযোগ পাওয়া গেছে চেয়ারম্যান প্রার্থী সুখন চৌধুরীর বিরুদ্ধে।
কলেজটির আশপাশের লোকজনদের সাথে কথা বলে জানা যায়, ইছাপুরা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী সুখন চৌধুরী ভাতিজা  বিক্রমপুর কে.বি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম গত ১৯ ডিসেম্বর রাত অনুমান সাড়ে ১০ টার দিকে কলেজের মূল ফটকে ব্যানারটি টাঙিয়েছেন।
এর পর থেকে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার ব্যানারটি কারো নজরে না পরায় গতকাল রাত ১০ টা পর্যন্ত ব্যানারটি ঝুলে থাকতে দেখা গেছে। যা নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন।
বিক্রমপুর সরকারী কে.বি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল হক জানান, ব্যানারের বিষয়টি আমি খেয়াল করিনি। এটা তাদের ঠিক হয়নি।
এ ব্যপারে চেয়ারম্যান প্রার্থী সুখন চৌধুরীর মুঠোফোনে একাধিক বার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।