মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া বেঁদে সম্পদায়ের ২০০ শতাধীক শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে লৌহজংয়ের খড়িয়া গ্রামে উত্তরণ শিক্ষালয় প্রাঙ্গনে ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমানের উদ্দ্যোগে এসব বিতরণ করা হয়।
উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেন অপারেশন জেনারেশন। অনুষ্ঠানে লৌহজং পদ্মাসেতু উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক সাভার পৌরসভার কমিশনার রমজান হোসেন, ডাক্তার এবিএম আশিফ কবির ডাঃ ফাহিম চৌধুরী সানী, ডাঃ নিহার রঞ্জন সরকার, সুখেন বিশ্বাস, ড. এবিএম আশিব কিবরিয়াসহ আরে অনেকে।