ভ্রাম্যমান লাইব্রেরীর এক দশক(১০ বছর) পূর্তি

নিজ্বস প্রতি‌বেদকঃ

মুন্সীগঞ্জ বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠন আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্র আজ বিশ্বসাহিত্য কেন্দ্রের মুন্সীগঞ্জে ভ্রাম্যমান লাইব্রেরীর এক দশক(১০ বছর)পূর্তি অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে মুন্সীগঞ্জ সদরের স্থানীয় একটি স্কুলের হলরুমে।

উক্ত অনুষ্ঠানে মুন্সীগঞ্জ বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক ও আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের সভাপতি রাজ মল্লিকের সভাপতিত্বে ও সাইদুল হোসেন আলআমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরীর প্রকল্পের সহকারী পরিচালক জনাব তৌকির আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ভ্রাম্যমান লাইব্রেরীর লাইব্রেরীয়ান জনাব মোঃ হাসান আলী।

মুন্সীগঞ্জ বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক রাজ মল্লিক বলেন ২০১১ সালের ১৯শে ডিসেম্বর মুন্সীগঞ্জ ইউনিটের ভ্রাম্যমান লাইব্রেরী গাড়ি আনুষ্ঠানিক ভাবে প্রথম যাত্রা শুরু করে।

আজ ২০২১ সালের ১৯ শে ডিসেম্বর অর্থাৎ আজকে মুন্সীগঞ্জে ভ্রাম্যমান লাইব্রেরী একদশক পূর্তি হলো। এর আগে অবশ্য নারায়ণগঞ্জ ইউনিটের ভ্রাম্যমান লাইব্রেরীর গাড়ি কিছুদিন আমাদের মুন্সীগঞ্জে এসে মুন্সীগঞ্জের পাঠকদের বই পড়ায় উৎসাহ ও সেবা প্রদান করেছে।

প্রধান অতিথি বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী প্রকল্পের সহকারী পরিচালক জনাব তৌকির আহমেদ বলেন আবদুল্লাহ আবুসায়ীদ সারের গড়া এই প্রতিষ্ঠান মানুষ কে বই পড়ার জন্য সবসময় কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন ভ্রাম্যমান লাইব্রেরীতে আরো বেশী মানুষ বই পড়তে পারে সেই জন্য তিনি মুন্সীগঞ্জের ইউনিটের লাইব্রেরীয়ান হাসন আলী এবং বিশ্বসাহিত্য কেন্দ্র মুন্সীগঞ্জ ইউনিটের সংগঠক রাজ মল্লিক কে আরো বেশী আন্তরিক হয়ে কাজ করার পরামর্শ দেন।

মুন্সীগঞ্জে ভ্রামমান লাইব্রেরীর একদশক( ১০বছর) পূর্তি অনুষ্ঠান আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের সদস্যদের মধ্য বক্তব্য রাখেন আবির দাশ দিনু, জাহিদ হাসান রাব্বি, পিয়াস সূত্রধর, তানভীর, আঃ রাব্বি, সাদমান হোসেনও মিশু সহ আরো অনেকে।

সবশেষে প্রধান অতিথি জনাব তৌকির আহমেদ, বিশেষ অতিথি জনাব হাসান আলী এবং সভাপতি রাজ মল্লিক সহ উপস্থিত সবাই মিলে কেক কেটে ভ্রাম্যমান লাইব্রেরীর একদশক ( ১০বছর) পূর্তি অনুষ্ঠান পালন করে।