মুন্সীগঞ্জে আওয়ামী লীগের বি‌দ্রোহী প্রার্থী আব্দুল মোতালেব শেখ বহিষ্কার।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মুন্সীগঞ্জের কলমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তামান চেয়ারম্যান মো. আব্দুল মোতা‌লেব শেখ‌কে কলমা ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সাম‌য়িক ভা‌বে বহিষ্কার করা হয়েছে। র‌বিবার দুপু‌রে লৌহজং উপ‌জেলার আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপ‌তি ‌মোঃ ওসমান গ‌ণী তালুকদারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের সাথে এখন থেকে আওয়ামী লীগের কোনো সর্ম্পক নেই।

লৌহজং উপ‌জেলা কলমা ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন ২০২১ এর বাং‌লাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ক‌মি‌টি আ‌মিনুল ইসলাম ফ‌কির‌কে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের ম‌নোনীত চেয়ারম‌্যান প্রার্থী‌ ঘোষনা ক‌রেন এবং বাংলা‌দেশ আওয়ামী লীগ সভাপ‌তি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কতৃক স্বা‌ক্ষরিত ম‌নোনয়নপত্র আ‌মিনুল ইসলাম ফ‌কির‌কে প্রেরন ক‌রেন।

বাংলাদেশ আওয়ামী লী‌গের ম‌নোনীত প্রার্থী হি‌সে‌বে নৌকা প্রতী‌কে প্রচার প্রচারনা ক‌রে আস‌ছেন। বাংলা‌দেশ আওয়ামী লী‌গের দলীয় ও বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সভাপ‌তি প্রধ‌ানমন্ত্রী শেখ হা‌সিনার সিদ্ধান্ত উ‌পেক্ষা ক‌রে স্বতন্ত্র (‌ বি‌দ্রোহী ) প্রার্থী হি‌সা‌বে কলমা ইউ‌নিয়ন প্রতিদ্বনবদীতা ক‌রেছেন বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল মোতালেব শেখ। সুতরাং বাংলা‌দেশ আওয়ামী লী‌গের গঠনত‌ন্ত্রের ৪৭ ধারা মোতা‌বেক বাংলা‌দেশ আওয়ামী লীগ কলমা ইউ‌নিয়ন শাখার সভাপ‌তি পদ থে‌কে সাম‌য়িক ভা‌বে বরখাস্ত করা হয়েছে ।