কলমা ইউনিয়ন নৌকা প্রতীক প্রার্থীর গণসংযোগ

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গণসংযোগ করেছেন।

র‌বিবার সকাল ১০টা থেকে কলমা ইউনিয়নের ডহরী এলাকায় গণসংযোগ করেন নৌকা মার্কা প্রতীকের প্রাথী আমিনুল ইসলাম সাগর ফকির।

তিনি বলেন আমি জনগণের ভোটে নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে কলমা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে তা ছড়িয়ে দিবো।

তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে কলমা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এবং কলমা ইউনিয়নকে একটি মাদক মুক্ত সমাজে পরিণত করবো।

কে‌ন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ রুহুল, ঢাকা নিউ মা‌র্কেট সেচ্ছা‌সেবক লীগ সভাপ‌তি মোঃ শাহাদাত হো‌সেন লিটন, কলমা ইউ‌নিয়ন আওয়মী লীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান অরুন।

লৌহজং উপ‌জেলা ছাত্রলীগ সহ সভাপ‌তি মোঃ ফয়সাল শেখ, কলমা ইউ‌নিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপ‌তি মোঃ মিন্টু, মোঃ আ‌নিসুর রহমান ভুলু ফ‌কির, মোঃ দে‌লোয়ার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় মোঃ কামরুজ্জামান অরুন ব‌লেন, আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী করতে আপনারা সবাই আমিনুল ইসলাম সাগর ফকিরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আশারাখি সাগর ফকির নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে।