রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গণসংযোগ করেছেন।
শনিবার সকাল ১০টা থেকে কলমা ইউনিয়নের বাইনকাইজ এলাকায় গণসংযোগ করেন নৌকা মার্কা প্রতীকের প্রাথী আমিনুল ইসলাম সাগর ফকির। তিনি বলেন আমি জনগণের ভোটে নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে কলমা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে তা ছড়িয়ে দিবো।

তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে কলমা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এবং কলমা ইউনিয়নকে একটি মাদক মুক্ত সমাজে পরিণত করবো।
এসময় সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর ও কোষাধ্যক্ষ স্বাধীনতা চিকিৎসা পরিষদ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির, এপেক্স ক্লাব অব বিক্রমপুর সভাপতি জনাব মো. সাইফুর রহমান, এডভোকেট জানে আলম প্রিন্স,
মো. সোহেল, ইউপি সদস্য মো. মোবারক হোসেন, লিটন হোসেন, মিন্টু ফকির, কুদ্দুস শেখ, হামিদ শেখ, মো. ইসহাক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির জনগণের উদ্যেশ্যে বলেন, আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী করতে আপনারা সবাই আমিনুল ইসলাম সাগর ফকিরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আশারাখি সাগর ফকির নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে।