নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত (২০২২-২০২৩) কমিটি দায়িত্ব গ্রহন করেছেন।
বুধবার (১৫ ডিসেম্বর ) মুন্সিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে নতুন কমিটি ঘোষণা করেন বর্তমান অনলাইন প্রেসক্লাবের সভাপতি শামসুল হুদা হিটু।
নতুন কমিটির সদস্যরা হলেন, সভাপতি কাজী বিপ্লব হাসান, সহ-সভাপতি হোসনে হাসান কবির,মো.কালাম, সাধারণ সম্পাদক সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মাদবর, সাখাওয়াত হোসেন মানিক,রাজ মল্লিক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, কোষাধ্যক্ষ নাজমুল হাসান মিলন।
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাসির আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সালমান হাসান, দপ্তর সম্পাদক মোঃ সুমন মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ বেগম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মাসুদ খান,ক্রীড়া সম্পাদক সেলিম সারোয়ার, সাংস্কৃতিক সম্পাদক গাজী মোঃ আসাদুজ্জামান।
ধর্ম বিষয়ক সম্পাদক মমিন বিশ্বাস,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাইদুর রহমান,আইন বিষয়ক সম্পাদক তুষার আহমেদ, এছাড়াও কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সভাপতি সামসুল হুদা হিটু, সাবেক সাধারণ সম্পাদক এম এম রহমান, আবু হানিফ রানা, এম এ হালিম মো.রুবেল,আনোয়ার হোসেন, মহিউদ্দিন আহমেদ জুনায়েদ
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ অনলাইন প্রেস কাবের প্রধান উপদেষ্টা ও মুন্সিগঞ্জের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এডভোকেট সোহানা মহিউদ্দিন, মুন্সিগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার শিল্পী, এডভোকেট নাজমা আক্তার নিরা।
দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সস্পাদক ক্লাবের অগ্রগতির স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন।