না‌সিক ৫নং ওয়া‌র্ড কাউ‌ন্সিলর প‌দে ম‌নোনয়ন পত্র জমা দি‌লেন জিএম সাদ‌রিল

মোঃ সাজু  হো‌সেন, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান কাউন্সিলর জি এম সাদরিল।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
জি.এম.সাদরিল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ বীর মু‌ক্তি‌যোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন পুত্র। তিনি এর আগে বিপুল ভোটে কাউ‌ন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাদ‌রিল বলেন, আমি গত ৫ বছর যাবত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং প্রধামন্ত্রী শেখ হাসিনা ও মেয়র আইভীর সহযোগিতায় এ ওয়ার্ডে যথেষ্ট উন্নয়ন করেছি। জনগণের উপর আমার আশা আছে।

তারা এইবারের নির্বাচনেও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। ইনশাআল্লাহ ৫নং ওয়ার্ডবাসীর ইচ্ছায় আমার আবারও জয় হবে।