সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর তারই ধারাবাহিকতায় সক্রিয় ভূমিকা পালন করছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ, হেফাজতে ইসলামী বাংলাদেশ ও বিএনপির নেতাকর্মী।
সরেজমিনে গিয়ে জানা গেছে উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেপ্রার্থী রয়েছে — তার মধ্যে আওয়ামিলীগ মনোনীত নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন এ এস এম শাহাদাত হোসেন, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন হাজী আওলাদ হোসেন।
বিএনপি নেতা হাজী আওলাদ হোসেনকে সমর্থন দিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ, হেফাজতে ইসলামী বাংলাদেশ ও বিএনপির শীর্ষ নেতাকর্মীরা। এরইমধ্যে জাতিসংঘের কর্মকর্তা বিএনপি নেতা নজরুল ইসলাম আওলাদ হোসেনের নির্বাচনীয় প্রচারনা সভায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন যে বুলেটের জবাব বুলেট দিয়ে টেটার জবাব টেটা দিয়ে এমনকি দেশের বড় বড় আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কে নিয়ে অনেক কথা বিলিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম। উস্কানিমূলক বক্তব্য এবং জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম,
বিএনপি নেতাদের দ্বারায় নির্বাচনীয় সহিংসতার আশঙ্কা করছেন সুশীল সমাজ। এবিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিরাজদিখান উপজেলা জেলা প্রশাসন।