মু্ন্সীগঞ্জে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় মুক্তিযোদা পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ নবনির্বাচিত মেম্বার প্রার্থীর কর্মি সর্মথকদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে জেলার টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়ায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খালেক (৯৮) সহ তার ৩ ছেলে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ শেখ (৪৬),ইউনিয়ন
ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ বকতিয়ার হোসেন (৪০) সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক শেখ কাউসার (৪৩) তারর পুত্রবধু শামিমা বেগম (৩২) ও অন্তসত্যা শারমিন বেগম(২৫) আহত হয়। আহতদের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।

আহত বীরমুক্তিযোদ্ধার বড় ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ শেখ বলেন,আমরা বিগত ২৮ নভেম্বরের নির্বাচনে পরাজীত মেম্বার প্রার্থী ইউনুস শেখকে সর্মথন করি সেই ক্ষোভে জয়ী হওয়া নবনির্বাচিত মেম্বার শরিফ বেপারীর কর্মি সর্মথক জাহাঙ্গির বেপারী,নাজু বেপারী,রিয়াদ মহি,শামিম,তামিম,মহি, গংরা দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের বসতবাড়ীতে অর্তকিত হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এঘটনায় টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

এব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোয়েব বলেন,মুক্তিযোদা পরিবারের উপরে হামলা মরধরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে