চরকেওয়ারে নৌকার গণসংযোগ কর‌লেন জেলা ছাত্রলীগ মোঃ ফয়সাল।

রুবেল মাদবর, মুন্সীগঞ্জ :
আর মাত্র কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন। তৃতীয় ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা।

এবারের নির্বাচনে মুন্সিগঞ্জ সদ‌রের চর‌কেওয়ার ইউনিয়নে নৌকা মার্কা প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন সা‌বেক সফল চেয়ারম্যান ও সদর উপ‌জেলার আওয়ামী লীগ সভাপ‌তি হাজী মোঃ আফসার উ‌দ্দিন ভূইয়া ।
নির্বাচনকে ঘিরে প্রতিদিনই বিভিন্ন পাড়া মহল্লায় তিনি নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।


বুধবার সকাল থেকেই চর‌কেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকায় এক‌টি ক‌্যাম্প উ‌দ্ধোধন ক‌রেন। ফুলতলা এলাকা সহ বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী গণসংযোগ করেন।
এ সময় গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।

প্রতিটি মানুষের অধিকার রয়েছে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের। সবাই চায় যেন এলাকার উন্নয়ন হয় এবং তার পরিবারকে নিয়ে শান্তিতে বসবাস করতে।

আমি এবারও নির্বাচনে নৌকা মার্কা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছি।এবার আপনা‌দের ভো‌টে আমি নির্বাচ‌নে জয় লাভ কর‌বো ইনশাআল্লাহ তার চাইতে বেশী উন্নয়ন করবো।

তিনি আরো বলেন, আমার পক্ষ থেকে আমি এলাকার উন্নয়নে যথাসম্ভব চেষ্টা করেছি। এছাড়াও করোনাকালীন সময়ে সাধারণ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছি।

আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের পাশে আছি এবং সবসময় থাকবো ইনশাআল্লাহ। এসময় গণসং‌যো‌গে উপ‌স্থিত ছি‌লেন জেলা ছাত্রলীগ সভাপ‌তি মোঃ ফয়সালসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আ‌রো অ‌নে‌কেই।