পুলিশের চাকরী দেওয়ার কথা বলে ৬লাখ টাকা প্রতরণা গ্রেফতার-১

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

মুন্সিগঞ্জে পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে ৬লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ আলম (৫০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলম গজারিয়া উপজেলার আনারপুর এলাকার সুনু মিয়ার ছেলে।

এঘটনায় অভিযান চালিয়ে হাতিয়ে নেওয়া ৬লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ । সোমবার বিকালে মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশ লাইনের সামনে থেকে আলমকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলেনে এসব কথা জানান পুলিশ সুপার আব্দুল মোমেন জানান। সংবাদ সম্মেলনে দালাল প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, আমার অমুকের সাথে তমুকের সাথে পরিচয় আছে। আমি পুলিশে নিয়োগ দিবো। এসমস্ত কথা বার্তা বলে প্রার্থীদের কাছে থেকে প্রতারণামূলকভাবে কেউ টাকা নিয়ে থাকে। এমনই একটি গোপন সংবাদ আমরা পাই। পরবর্তীতে তথ্য উপাত্তের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রার্থমিক জিজ্ঞাসাবাদে সে এপর্যন্ত ৫জন প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছে বলে জানায়। তার দেওয়া তথ্যে আমাদের একটি টিম তার বাড়ি থেকে ৬লাখ টাকা উদ্ধার করে। সে আরো কারো কাছ থেকে টাকা নিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। প্রতারণার ঘটনায় মামলা হয়েছে, গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে।