হাসাইলের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওসমান মেলকারের উঠান বৈঠক

আপন সরদার, টং‌ঙ্গিবা‌ড়ি প্রতি‌নি‌ধি মুন্সীগঞ্জঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে উঠান বৈঠক করেছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) ওসমান গনি মেলকার।

শুক্রবার বিকেল ৪ টায় ওসমান মেলকারের উঠান প্রাঙ্গনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

হাসাইল বানারী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ওসমান গনি মোল্লার সভাপতিত্বে ও নেকবর মেলকারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক মহব্বত শেখ, বাচ্চু মিয়া খালাসী, আলি মিয়া খালাসী,নজির হোসেন সরকার, কাশেম হাওলাদার,আমানউল্লাহ পেদা,কবির শেখসহ স্থানীয় এলাকাবাসী।

উল্লেখ্য আসছে ২৮ নভেম্বর ২০২১ইং হাসাইল বানারী ইউনিয়নে ঘোড়া মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন আ
ওসমান গনি মেলকার।