চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী যুব লীগ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করে।
সকাল ৯ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল১১ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ করে, শেষে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
র্যালীতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ,সহ-সভাপতি রুহুল আমিন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক কামরুল আহসান লিঙ্কন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুব লীগের সভাপতি আসাফুদৌলা প্রমুখ। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন,যুগ্ম সম্পাদক শরিফুল আলম,জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ আব্দুস সামাদ বকুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড ইয়াসমিন সুলতানা রুমা, সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামাণিক, এছাড়া সেখানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সম্পাদক রোকনুজ্জামান রোকন, পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু,সম্পাদক শহিদুল ইসলাম সহ জেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগের নেতাকর্মী বৃন্দ।