গজারিয়ায় জি. আর. পলাতক আসামী সুমন গ্রেফতার

সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলায় গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া উত্তর জামালপুর গ্রামে অভিযান পরিচালনা করে জি.আর. পলাতক আসামী সুমন কে গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ। বিশ্বস্ত সূত্রে জানা যায় গজারিয়া থানা (ও.সি) তদন্তের সরাসরি দিক নির্দেশনায় অভিযান টি পরিচালনা করেন গজারিয়া থানায় থানা পুলিশে সক্রিয় একটি দল।

গ্রেফতারকৃত হলেন গজারিয়া উপজেলায় গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)।

জানা যায়, আজ ০৮ অক্টোবর সোমবার দুপুরে গজারিয়া থানার এক ঝাঁক তরুণ সৎ চৌখস পুলিশ অফিসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন। অভিযান দলটিতে ছিলেন গজারিয়া থানার এস.আই কামাল উদ্দিন মিয়া, এস.আই সেকান্দর আলী, ও এ.এস.আই সুমন সরকার সঙ্গীয় ফোর্সসহ গজারিয়া থানাধীন উত্তর জামালপুর এলাকা থেকে আসামী সুমন কে গ্রেফতার করেন।