লৌহজং আ’লীগের মনোনয়ন প্রত্যাশী শফিকুল মাদবরের উঠান বৈঠকে

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. শফিকুল ইসলাম মাদবরের উঠান বৈঠক হয়েছে। রবিবার সন্ধ্যায় ঝাউটিয়া গ্রামের সরদার পাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সফিউল্যাহ’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জামাল হোসেনের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইয়াছিন মাদবর, ইউপি সদস্য রুহুল আমিন, সংরক্ষিত মহিলা সদস্য মায়া বেগম, জিয়া মাদবর, মো. সুলতান, মো. দুলাল প্রমুখ।
লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ মাদবরের পুত্র শফিকুল ইসলাম মাদবর নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হলে এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। উঠান বৈঠকে শীতের সন্ধ্যায় বিপুলসংখ্যক নারীপুরুষ উপস্থিত ছিলেন।