মোঃ সাজু হোসেন, নারায়ণগঞ্জ :
আসন্ন আলীরটেক ইউনিয়ণ পরিষদ নির্বাচনে আনারস প্রতিকে (স্বতন্ত্র) চেয়ারম্যান পদ প্রার্থী সায়েম আহমেদ এর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আলীরটেক ইউনিয়নে সকলের মুখে মুখে ধ্বনিত হচ্ছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদ এর নাম। সায়েম আহমেদের গণসংযোগ গণজোয়ারে পরিণত হয়, যেখানে আলীরটেকের কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে।
বুধবার (৩ অক্টোবর) বিকেলে আলীরটেক গুদারাঘাট হতে ৬নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকা কর্মী ও সমর্থকদের নিয়ে সাধারণ ভোটারদের কাছে দোয়া ও ভোট চান তিনি।
এসময় তিনি বলেন, মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। নির্বাচনের মাঠে আমার এই ফিরে আসার আলীরটেক বাসীর বিজয়। আলীরটেক বাসী আমার সকল কাজের উৎস ও প্রেরণা। গত ৪৫ বছর যাবৎ আমাদের এই ইউনিয়নে কোন উন্নয়ণ নেই। মুরুব্বিদের মতামত নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী আলীরটেক ইউনিয়নের উন্নয়ন ও আপনদের ভোটের অধিকারের জন্য এবারের নির্বাচনে আমি অংশগ্রহন করেছি। কিন্তু একটি কুচক্রী মহল নানা ভাবে ষড়যন্ত্র করছে আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য। কিন্তু আমি আপনাদের বলবো কোন ঝগড়া বিবাদে আপনারা জড়াবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, কুকুরের লেজ যেমন কখনো সোজা হয়না তেমনি কুকুর সবসময় পায়ের নিচেই কামড় দেয়।
তিনি আরো বলেন, আলীরটেক বাসীর উন্নয়ণ কখনোই হয়নি আর এই উন্নয়নের জন্যই আমার নির্বাচনের মাঠে আসা। আমি একটি নির্বাচনী ইসতেহার দিয়েছি যেখানে প্রায় ২০টি’র মত উন্নয়ণমূলক কাজের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে খেলার মাঠ, টেকনিক্যাল স্কুল/কলেজ, নারী শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা সেবা, স্কুল পোশাক সহ আরো অনেক কিছু। যদি আপনারা আমাকে সুযোগ দেন তাহলে আমি অবশ্যই আমার ওয়াদা রক্ষার্থে নিরলস কাজ করবো। এসময় তিনি মামলার ব্যপারে বলেন, শুধুমাত্র ঈর্ষান্বিত হয়ে আমাকে নির্বাচন থেকে দূরে সরানোর জন্য আমি ও আমার সমর্থকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিন্তু আমি মামলা থেকে জামিন নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি ইউনিয়নের উন্নয়নের জন্য। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিলো। বঙ্গবন্ধুর সেই নৌকা প্রতীক নিয়ে আজকে অনেকে টাকার বিনিময়ে ক্ষমতার মোহে নির্বাচন করছে। আমি কোন ক্ষমতা বা টাকার লোভে নির্বাচনে আসিনি। আমি এসেছি আমার ইউনিয়ন বাসীর উন্নয়নের স্বার্থে। আমি এই এলাকার সন্তান, দূরের কেউ নই। আলীরটেক ইউনিয়নকে একটি আধুনিক, আদর্শ, ডিজিটাল উপ-শহর তৈরি করার স্বার্থে পরিবর্তনের লক্ষ্যে আগামী ১১ নভেম্বর বৃহম্পতিবার সারাদিন আমার প্রতীক আনারস মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এটাই আমার কামনা।
এসময় আলীরটেক ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ স্বতঃর্স্ফূতভাবে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করে।