বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ নিটিং ওনার্স আসোসিয়েশনের আয়োজনে নতুন নিটিং মূল্যবৃদ্ধি ও বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জ ফতুল্লাস্থ বিসিক শিল্পনগরী এলাকায় নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি মাহাবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাশার, সহ সভাপতি মো. রকিবুল হাসান রাকিব, মো. জাহাঙ্গীর আলম, মো. কবির হোসেন ভূইয়া, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু তাহের, সাবেক সভাপতি মো. সেলিম সারোয়ার, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. আনিসুজ্জামান, মো. আমির হোসেন, মো. বশির আহামেদ আক্তার, মো. ফারুক হোসেন, মো. ইমরান আহমেদ আনসার, মো. বোরহান উদ্দিন, মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান স্বপন বলেন, বাংলাদেশ ওনার্স এসোসিয়েশনের বর্তমান কমিটি নিটিং ব্যবসায়ীদের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যদি কোনো ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হয় এবং কোন ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে আমরা এসোসিয়েশনের মাধ্যমে সেই ব্যবসায়ীকে সর্বাত্মক সহযোগিতা করবো। ক্ষুদ্র শিল্প মালিকদের প্রণোদনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান স্বপন বলেন, সরকার ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের জন্য যে প্রণোদনার ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন হয়নি। প্রণোদনা বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।

৩০/১০/২০২১