মোঃ শহিদ সুরুজ, লৌহজং মুন্সীগঞ্জঃ
মফস্বল সাংবাদিকতার পথিকৃত প্রবীন সাংবাদিক শফিউদ্দিন আহম্মেদের ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়া পুরাতন ফেরী ঘাট এলাকায় লৌহজং প্রেস ক্লাবের আয়োজনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লৌহজং প্রেস ক্লাবের সভাপতি এম তরিকুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকির হোসেনের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধনান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু।এ সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন,বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃমাসুদ খান, সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল,সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,প্রবীন সাংবাদিক শাহ নেওয়াজ খান শানুসহ আরো অনেকেই।এ সময়ে উপস্থিথ ছিলেন লৌহজং প্রেস ক্লাবের সহ-সভাপতি ফারুক আহম্মেদ রফিক, সাংগঠনিক সম্পাদক শহীদ সুরুজসহ অন্যানরা।