নূর হোসেনের অক্লান্ত প্রচেষ্টায় সুস্থ্য হয়ে উঠলো অসুস্থ্য ঘোড়াটি

মে‌াঃ সাজু হো‌সেন, নারায়ণগঞ্জ :

একটি ঘোড়া প্রায় ১ বছর আগে রাস্তায় পড়েছিলো। হয়তো ঘোড়াটি দূর্ঘটনায় আহত হওয়ার ফলে তার মালিক তাকে রাস্তায় ফেলে রেখে যায়। অনেক দিন পড়েছিলো ঘোড়াটি রাস্তার পাশে। পুষ্টিকর খাবারের অভাবে ঘোড়াটি অসুস্থ্য ও রুগ্ন হয়ে মৃত্যুমুখে পতিত হয়। এলাকার হাজারো মানুষ ঘোড়াটি কে দেখে। ধনি, গরিব সবাই বিষয়টি অবলোকন করে কিন্তু ঘোড়াটির প্রতি কারো মনে কোন মায়া মমতা জন্মায়নি। হঠাৎ একদিন গোগনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন সওদাগর রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। ঘোড়াটি তার দিকে তাকিয়ে ছিলো, সে ছিলো ক্ষুধার্ত, ক্লান্ত,পরিশ্রান্ত। হয়তো ঘোড়াটি তার কাছে কোন কিছু আবদার করছিলো, হয়ত তার চোঁখে মুখে ফুটে উঠেছিলো বেঁচে থাকার প্রবল আকুতি। তখন তিনি ভাবতে থাকেন ঘোড়াটিকে বাঁচাতে হবে।
পরবর্র্তীতে তাকে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তার জন্য পুষ্টিকর খাবার দেওয়া হয়। অসুস্থ্য ঘোড়াটিকে প্রতিদিন ১-২ কেজি ছোলা আর ভুষি খাইয়ে প্রায় ১ বছর লালন পালন করা হয়। কোন কিছুর বিনিময় বা তার থেকে কোন কিছু পাওয়ার আশা করার জন্য নয়। শুধু চেয়েছিলো প্রানিটা বেঁচে থাকুক। তার চিকিৎসা করা হয় উপজেলা পশু ডাক্তার দিয়ে। অল্লাহর রহমতে ঘোড়াটি এখন সুস্থ্য, সে ঠিক মত খাবার খেতে পারছে। ঘোড়াটি পূর্বে যার তত্বাবধানে ছিলো সে হয়ত জানেনা ঘোড়াটি বেঁচে আছে। আল্লাহ্ হয়ত অন্য মালিকের ভাগ্য পরিবর্তনের জন্য তাকে পাঠিয়েছেন।
এব্যাপারে গোগনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন সওদাগর জানান, আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আমি আমার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারি। এই ঘোড়া মার্কা দিয়ে যেনো আপনাদের সেবা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি।