কাশীপুর ৬নং ওয়া‌র্ডে মোরগ প্র‌তীক পেল উজ্জল

মোঃ সাজু হো‌সেন, নারায়ণগঞ্জ:

আগামী ১১ ন‌ভেম্বর অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে কাশীপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন। আসন্ন কাশীপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দ নির্বাচ‌নে ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হি‌সে‌বে জিসান হায়দার উজ্জল‌কে মোরগ প্রতীক দেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার দুপু‌রে নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার প‌রিবার প‌রিকল্পনার অ‌ফিসার ও কাশীপুর রিটা‌র্নিং কর্মকর্তা প্রদীব চন্দ্র রায় এ প্রতীক ঘোষনা ক‌রেন।

এসময় তা‌দের পছ‌ন্দের প্রতীক পে‌য়ে আন‌ন্দে মে‌তে উ‌ঠেন কাশীপু‌র ৬নং ওয়া‌র্ডের ভোটারা। প্রতীক পে‌য়ে উজ্জল জানান, জনগ‌নের প্রত্যা‌সিত মার্কা হ‌চ্ছে মোরগ তাই আ‌মিও খু‌শি মোরগ মার্কা পে‌য়ে।