মুন্সীগঞ্জে হাজী মোঃ বাচ্চু শেখের নির্বাচনী প্রচার-প্রচারণা।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জে জমে উঠতে শুরু করেছে ইউপি নির্বাচন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান হাজী মোঃ বাচ্চু শেখ ভোটারদের ধারে ধারে ঘুরে দোয়া ও সর্মথন চেয়ে যাচ্ছেন। তারই ধারাবাহীকতায় র‌বিবার বিকালে সদর উপজেলার রামপাল ইউনিয়নের রামপাল, ধলাগাও বাজারসহ বিভিন্ন বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে দোয়া ও সর্মথন কামনা করেন ইউনিয়নটির চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ বাচ্চু শেখ। এসময় তিনি ইউনিয়নের ভোটারদের নানা প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছে।

এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মোঃ বাচ্চু বলেন, আ‌মি বর্তমান চেয়ারম‌্যান ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসাবে নিজের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। ভোটারদের সারাও পাচ্ছি। আসা করি আগামি ২৮ নভেম্বরের নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।